গাড়ি কেনার আগে করনীয়ঃ গাড়ি কেনার ব্যাপারে আমরা অনেকেই আগ্রহী, যাদের বর্তমানে গাড়ি আছে অথবা নেই তাদের মাঝেও গাড়ির ব্যাপারে অনেক আগ্রহ লক্ষ করা যায়। আমাদের দেশে নানা রকম ব্র্যান্ডের এবং মডেলের গাড়ি আছে এবং এগুলোর বেশিরভাগই রিকন্ডিশন্ড জাপানি গাড়ি। গাড়ি কেনার সময় আমরা যেমন এসবের দিকে আলোকপাত করি,একই ভাবে গাড়িটি কতটুকু টেকসই হবে , কি পব়িমান জ্বালানি খরচ করবে এবং একই ধরনের গাড়ির মাঝে যেটি কিনতে চাচ্ছি সেটির দাম ন্যায্য কিনা সেই দিকেও খেয়াল রাখা জরুরী।পুরাতন গাড়ি হলে নিম্ন লিখিত দিকগুলোর দিকে আলোকপাত করলে গাড়ি কিনে ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। গাড়ির বডি বা চেছিসঃগাড়ির পেছনের বাম্পার থেকে শুরু করে সামনের বোনার্ট এবং বাম্পার পর্যন্ত সব দিকে ভালভাবে দেখতে হবে কোন দাগ আছে কিনা, যদিও ডেন্টিং এবং পেইন্টিং এমন ভাবে করা যায় তা থেকে এর ভেতরে কঠিন কোন ক্ষত বা এটি কতদিন পুরনো তা বোঝা মুশকিল।তবে ডেন্টিং এবং পেইন্টিং কোয়ালিটি যদি ভাল মানের হয়ে থাকে তা হলে পুনরায় একাজটি করাতে যা খরচ হবে তা থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়। যদি সম্ভব হয় গড়িটিকে লিফট দিয়ে তুল...