Posts

Image
  গাড়ি কেনার আগে করনীয়ঃ গাড়ি কেনার ব্যাপারে আমরা অনেকেই আগ্রহী, যাদের বর্তমানে গাড়ি  আছে অথবা নেই তাদের মাঝেও গাড়ির ব্যাপারে অনেক আগ্রহ লক্ষ করা যায়। আমাদের দেশে নানা রকম ব্র্যান্ডের এবং মডেলের গাড়ি আছে এবং এগুলোর বেশিরভাগই রিকন্ডিশন্ড জাপানি গাড়ি। গাড়ি কেনার সময়  আমরা যেমন এসবের দিকে আলোকপাত করি,একই ভাবে গাড়িটি কতটুকু  টেকসই হবে , কি পব়িমান জ্বালানি খরচ করবে এবং একই ধরনের গাড়ির মাঝে যেটি কিনতে চাচ্ছি সেটির দাম ন্যায্য কিনা সেই দিকেও খেয়াল রাখা জরুরী।পুরাতন গাড়ি হলে নিম্ন লিখিত দিকগুলোর দিকে আলোকপাত করলে গাড়ি কিনে ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। গাড়ির বডি বা চেছিসঃগাড়ির পেছনের  বাম্পার থেকে শুরু করে সামনের বোনার্ট এবং বাম্পার পর্যন্ত সব দিকে ভালভাবে দেখতে হবে কোন দাগ আছে কিনা, যদিও ডেন্টিং এবং পেইন্টিং  এমন ভাবে করা যায় তা থেকে এর ভেতরে কঠিন কোন ক্ষত বা এটি কতদিন পুরনো তা বোঝা মুশকিল।তবে ডেন্টিং এবং পেইন্টিং কোয়ালিটি যদি ভাল মানের হয়ে থাকে তা হলে পুনরায় একাজটি করাতে যা খরচ হবে তা থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়। যদি সম্ভব হয় গড়িটিকে লিফট দিয়ে তুল...
Image
পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে ইতালীর Collosseum অন্যতম দর্শনীয় আশ্চর্য , যার নির্মাণ কাজ Emperor Vespasian 72 ADতে শুরু করেছিলেন। ঐতিহ্যগতভাবে এটি প্রায় ৬৫০০০-৭০০০০ দর্শক ধারন করতে পারে, এইসমস্ত দর্শকদের সমাগম পরিলক্ষিত হয়েছ যখন এটি Gladiator Contest, পাখি শীকার, বাসস্থান, কর্মশালয় এবং ধর্মীয় উপসালয়ের স্থান হিসেবে বিভিন্ন সময় ব্যাবহৃত হয়েছে। এখনকার সময় এটির বহি: দেয়ালের উপরিভাগে একটি যাদুঘর রয়েছে যা উৎসর্গ করা হয়েছে গ্রিকদের পৌরানিকতাকেঘিরে। এটির নিচের অংশে অবস্হিত ভূগর্ভস্থ পথগুলো যা আগে gladiator এবং পশুপাখির চলাচলে ব্যবহৃত হত তা ২০১০ সালে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ছবিগুলোয় ১৭৭৬, ১৮৫৯, ২০০৮, ২০২২ সালের রুপরেখাকে তুলেধরা হয়েছে।